প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
তুষের আগুন.....মোঃ হেলাল উদ্দীন
সিলেট এডিশন ডেস্ক
বুকের ভিতর আগুন জ্বলে, দেখতে পাই না কেউ,
অন্তরেতে তুষের আগুন, মুখে হাসির ঢেউ।
তুষের আগুন ধিকি ধিকি, বোঝা নাহি যায়,
এই আগুনে অনেকে, পুড়ে হচ্ছে ছাই।
বোনের আগুন সবাই দেখে, মনের আগুন নয়,
এক জনমে এত জ্বালা, কেমন করে সয়।
জমি-জায়গা, ধন-সম্পদ, সবি ভাগ হয়,
কষ্টের ভাগ নেবার মতো, মানুষ কেহু নাই।
বসন্তের কোকিল গুলো, চেনা বড় দায়,
এই কোকিলের প্রেমে পড়লে, ধ্বংস জীবনটাই।
আল্লাহ তুমি ক্ষমা করো, আমি গুনাহগার,
কবর থেকে হাশর বিপদ, করে দিও পার।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।