প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫
নাচোলে এনসিপির মনোনয়ন প্রত্যাশী রুবেলের গণসংযোগ
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)
আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল খান রুবেল গণসংযোগ করছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪ঃ০০ টা থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া চান।
মনোনয়ন প্রত্যাশী নাজমুল খান রুবেল বলেন-
স্থানীয় রাজনৈতিক মহলে প্রবেশ করে এলাকায় নতুন উদ্দীপনা ও রাজনৈতিক ভারসাম্য সৃষ্টি করবো এবং আমার নেতৃত্বের প্রতি দলের এই আস্থা এনসিপির নির্বাচনী কৌশলকে আরও শক্তিশালী করবো।
দল যদি আমাকে মনোনীত করেন, আমি সেটি জনগণের আস্থা ও ভালোবাসা দিয়ে পালন করতে চেষ্টা করবো। চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মানুষের অধিকার আদায়ে আমি সবসময় পাশে ছিলাম আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।