প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫
সিলেটে স্থানীয় সাংবাদিক মঈন উদ্দিনকে মাদক ব্যবসায়ী আক্তার,র প্রাণনাশের হুমকি!
সিলেট এডিশন ডেস্ক
আক্তার হোসেন ও আফজাল গংয়ের হুমকি, “যেকোনো সময় হত্যা করবে”
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মাদক কারবারে যুক্ত একটি চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিকের ওপর প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, এলাকার কথিত ইয়াবা ব্যবসায়ী আক্তার হোসেনসহ আফজাল গং তার বাসায় গিয়ে চরম হুমকি–ধামকি প্রদান করেছে।
ভুক্তভোগী জানান— বিষয়টি তিনি এসএমপির পুলিশ কমিশনার, ওসি শাহ্পরান থানা, আইসি সুরমা গেইট পুলিশ ফাঁড়ি ও তাহার পত্রিকার সম্পাদককে অবগত করেছেন।
ভুক্তভোগীর ম্যাসেজটি হুবহু পাঠকের উদ্দেশ্যে তুলেধরা হলো- “মহোদয়ের সুদৃষ্টি প্রার্থনা করিতেছি যে, এ সব ইয়াবা ব্যবসায়ীর নাম্বার দিয়েছি। এরা সবাই ভয়েস, আমাকে মেরে ফেলতে চায়। যেকোনো সময় যেকোনো স্থানে আমাকে মেরে ফেলবে। তাই আপনার সুদৃষ্টি কামনা করছি—এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।”
আরেকটি বার্তায় তিনি আরও লেখেন—
“ভাই, মাদক ব্যবসায়ী আক্তার হোসেন সহ আফজাল গং আমার বাড়িতে এসে হুমকি–ধামকি দিয়ে বলে যে, যেকোনো সময় আমাকে মেরে ফেলবে। তখন আমি বাড়িতে ছিলাম না। এখন কি করব বুঝতে পারছি না।”
ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি—মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিনদিন বেড়ে যাচ্ছে, অথচ কেউ ভয়ে মুখ খুলতে পারে না। ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির ঘটনা প্রকাশ্যে আসায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকার একটি সিন্ডিকেটের মাদক কারবার দেখে আসছেন। কারও বিরুদ্ধে কথা বললে হামলা ও হুমকির ঘটনা নতুন নয়।
ভুক্তভোগী প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়ে দ্রুত নিরাপত্তা প্রদান ও হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে শাহ্পরান থানার অফিসার ইনচাজ মনির হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহ্পরান থানার অধিনস্থ সুরমা গেইট ফাঁড়ির আইসির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি এই প্রতিবেদককে বলেন আমি এখনই খোজঁ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।