প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫
গোবিন্দগঞ্জে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ
সিলেট এডিশন ডেস্ক
এম ডি ফারুক মিয়া,(দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগন্জ-৫ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনের মনোনয়ন বাতিল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী (মিজানকে) পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে দুই উপজেলার নেতা কর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। রবিবার (১৬ নভেম্বর) সুনামগন্জ -৫ আসনের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নেতা কর্মীরা এ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
ছাতক উপজেলার গোবিন্দগন্জ বাজারে রবিবার বিকাল ০৩ টার দিকে বিএনপির একাংশের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,ও মিজানুর রহমান চৌধুরী মিজানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং মনোনয়ন পরিবর্তন চাই, তৃণমূলের মতামতের মূল্য দাও এ ধরনের স্লোগান দেন। গোবিন্দগন্জ পুরাতন বাজারের পুলেরমুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দগন্জ পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এদিকে এই সময়ে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল বহর নিয়ে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয় ও বিক্ষোভে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিক্ষোভ-অবরোধ চলাকালে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
সুনামগন্জ -৫ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের তৃণমূল নেতাকর্মীদের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।