প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
কোম্পানীগঞ্জে গরু চোর সহ পিকআপ আটক
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ১৩ তারিখ রাতে এক গরু চোরকে গরুসহ আটক করেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ (পিপিএম)। জব্দ করা হয় গরু পরিবহন করা পিকআপ ভ্যান টি,গরু চোরের নাম স্বপন মিয়া, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় সে দীর্ঘদিন যাবত টুকেরবাজার এলাকার বউবাজারে চুরি করা গরু মাংস বিক্রি করে আসছে, বলে এলাকাবাসী জানায় এই কসাই স্বপন, চোরা ইতিপূর্বে কয়েকবার চুরির মাংস সহ এমনকি চুরি করা গরুসহ এলাকাবাসী আটক করেছে, চোর ধরার সঙ্গে সেটি সামাজিক শোস্যাল মিডিয়া ফেসবুকে ওসি প্রচার করলে তাৎক্ষণিক গরুর মালিক যোগাযোগ করেন,গরুর মালিক বলেন গত শুক্রবার মাঠ থেকে আমার গরুটি চুরি হয়ে যায়, কোম্পানীগঞ্জ থানার ওসি'র ফেসবুকে একটি ভিডিও দেখলে আমি আমার গরুটি চিনতে পারি,চোর আটকের খবর পেয়ে এলাকার মানুষজন,কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএমকে, ধন্যবাদ জানিয়ে বাধিত করছেন। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান,গতকাল রাতে আমিও ওসি তদন্ত সুজন কর্মকার নিয়মিত টহল অভিযানে বের হই পথিমধ্যে খবর পাই টুকেরবাজারের (চকবাজার) বউবাজার এলাকায় চুরি করা গরু পিকআপ ভ্যান থেকে নামানো হচ্ছে। সঙ্গে সঙ্গে দ্রুত ওই স্থানে গিয়ে চোরকে গরুসহ হাতেনাতে আটক করি এবং চুরি হওয়া গরু পরিবহন করা পিকআপ টি জব্দ করি এবং চুরি হওয়া গরুটি উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার নিজের মালিকের কাছে হস্তান্তর করি,একটি চুরির মামলার রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।