প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ (১৪ নভেম্বর) শুক্রবার সকাল ১০টায় নাচোল ডায়াবেটিস সমিতি আয়োজিত সদস্যদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রেলী শেষে ডায়াবেটিস সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে "কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, শৃংখলাই জীবন" এ প্রতিপাদ্যের উপর সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নাচোল ডায়াবেটিস সমিতির সভাপতি আব্দুস সাত্তার। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির নিয়মিত চিকিৎসক ডাঃ আব্দুর রব সিদ্দিকি ও নাচোল ডায়াবেটিস সেন্টারের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। এদিন ডায়াবেটিস রোগিদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।