প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
দোয়ারাবাজারে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিক লিটনের মৃত্যুদণ্ড
সিলেট এডিশন ডেস্ক
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক হৃদয়বিদারক ঘটনার পর অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে লিটন মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।
মামলার দীর্ঘ শুনানি ও প্রমাণ উপস্থাপনের পর সোমবার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত তরুণীর পরিবারের সদস্যরা, যারা রায় ঘোষণার পর কান্নাজড়িত কণ্ঠে বলেন— “আজ আমাদের মেয়ের আত্মা কিছুটা হলেও শান্তি পেল।”
এ মামলার তদন্ত সূত্রে জানা যায়, লিটন মিয়া প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ওই তরুণীকে নির্জন স্থানে ডেকে নিয়ে ধর্ষণ ও পরে হত্যার পর লাশ ফেলে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
রায়ে আদালত বলেন, “এ ধরনের জঘন্য অপরাধ সমাজে গভীর প্রভাব ফেলে। অপরাধীর কঠোর শাস্তি অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরিয়ে আনার এই রায় প্রমাণ করেছে— অপরাধ যত শক্তিশালীই হোক, ন্যায়বিচার একদিন প্রতিষ্ঠিত হবেই।
সমাজে যেন কেউ ভবিষ্যতে এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়, এমন দৃষ্টান্তমূলক রায় আরও ঘনঘন হোক— এমন প্রত্যাশা জনসাধারণের।
-
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।