প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
ইংলেন্ডের বহুল সুনামধন্য অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট সদর ট্রাস্ট এর সদস্য পদ বিতরন ও নৈশভোজ
সিলেট এডিশন ডেস্ক
ইউকে প্রতিবেদক:: ইংলেন্ডের বহুল সুনামধন্য অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট সদর ট্রাস্ট এর উদ্যোগে সোমবার ১০ নভেম্বর সন্ধ্যায় রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে এক প্রাথমিক সদস্য পদ বিতরন সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আবুল হুসেন, এবং নজমুল আহমেদের পরিচালনায় এতে বিশেষ অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকার MBE,
ঐতিহ্যবাহী বরইকান্দি গ্রামের কৃতি সন্তান, লন্ডন কেয়ারার এসোসিয়েশনের এম ডি মাহমুদ হাসান MBE,
ও প্রাইড অফ এশিয়া ও মেফেয়ার ভেন্যুর স্বত্বাধিকারী ওয়াজিদ হাসান সেলিম MBE.
এতে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর আয়েশা বেগম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নাসির উদ্দীন, সাবেক রাজপথ কাঁপানো কিংবদনন্তি ছাত্র নেতা তুফায়েল বাসিত তপু, সাব্বির আহমেদ ছোটন, দক্ষিণ সুরমার সাবেক তুখোড় ছাত্রদল নেতা খলিলুর রহমান খলিল ।
সে সময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা সমাজ কল্যাণ সমিতি DSS ইউ কের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন আলমগীর,
সহ সভাপতি ও জাগ্রত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শাহীন শাহ আলম চৌধুরী, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউ কে সহ সভাপতি ও লন্ডন কেয়ারারস এসোসিয়েশন এর এডভাইজার সাহান চৌধুরী,
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি DSS ইউ কের সহ সভাপতি শমশের মিয়া, সহ সভাপতি শাহ ইমরান, সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ সভাপতি ইমরান হাসনাত জুমানসহ সিলেট শহরের অনেক গন্য মান্য এবং ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক, ও কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত সবাই এই সংগঠন কে এক সুদুর প্রসারী যাত্রায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। ইমরান হাসনাত জুমান এই সংগঠন এর সদস্য পদ গ্রহণ করে এই সংগঠন এর একজন সদস্য হতে পেরে নিজকে গর্বিত বোধ করেন৷ তিনি এই সংগঠন এর অগ্রগতি ও সাফল্য কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।