প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করলেন মোহাম্মদ সিদ্দেক আলীসহ জাপার অর্ধশতাধিক নেতাকর্মী”
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ছাত্র সমাজের সাবেক সিলেট জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় যুবসংহতির সাবেক সিলেট জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বর্তমান জাতীয় যুবসংহতির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ সিদ্দেক আলী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপিতে যোগদান করেছেন।
তিনি অর্ধশতাধিক জাপা (জাতীয় পার্টি) নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদান উপলক্ষে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সের হলরুমে জাতীয়তাবাদী পরিবার সিলেট ল-কলেজ ইউনিটের উদ্যোগে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির নেতা গিয়াস উদ্দিন জিলান এর সভাপতিত্ব এবং সিলেট ল-কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না'র সঞ্চালনায় যোগদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
জাতীয়তাবাদী পরিবার সিলেট ল-কলেজ ইউনিটের প্রধান ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সিলেট মহানগর সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ। তিনি নবাগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক আন্দোলনের দল। শহীদ জিয়ার আদর্শে ও তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ।” তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতিকে নিশ্চিত করতে কাজ করার আহবান জানান।
মোহাম্মদ সিদ্দেক আলী যোগদানের পর বলেন, “আমরা বিএনপির পতাকাতলে এসে জাতির মুক্তির রাজনীতিতে যুক্ত হয়েছি। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরাতে আমরা কাজ করব।”
অনুষ্ঠানে বিএনপির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, মহানগর বিএনপির সহত্রাণ ও পূনর্বাসন সম্পাদক আলী আশরাফ খান দিপু,মহানগর কৃষকদল নেতা সৈয়দ সেলিম আহমদ, জেলা কৃষকদল সদস্য নাহিদ, মহানগর বিএনপি নেতা সেলিম আহমদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা মোস্তাক আহমদ, মহানগর বিএনপি নেতা হেলাল আহমদ, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ স্বপন, মহানগর বিএনপি নেতা মিলাদ আহমদ, মহানগর বিএনপি নেতা সালেক আহমদ,
মহানগর বিএনপি নেতা সাইফুর আহমদ, মহানগর বিএনপি নেতা বাবর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিপন আহমদ, মহানগর যুবদল নেতা সালমান জামান, জেলা যুবদল নেতা বুরহান উদ্দিন, বাদশা আহমদ, আতিক হোসেন রাজু, ইমন, জিদ্দা, সাজু, জুয়েল, মন্নান, সাদেক আহমদ রাহি,ওয়াহিদুর রহমান, শরীফ আহমদ, শাহ্পরান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আফসর আহমদ প্রমূখ। নেতৃবৃন্দসহ ল-কলেজ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করেন শাহ্পরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নজবুল আহমদ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।