প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫
কোম্পানীগঞ্জে খেয়া-ঘাটের নীচে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর নতুন বাজারে ১০ লক্ষাধিক টাকার ব্যায়ে নির্মাণাধীন খেয়া ঘাটটি হুমকির সম্মুখীন। সরেজমিনে গিয়ে দেখা যায় তার বাস্তব চিত্র
গভীর রাত্রে নতুন বাজার কমিটির সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে হাতিয়ে নিচ্ছেন প্রতিরাতে লক্ষাধিক টাকা, এবং তার নিজস্ব লোকজন রয়েছে এই কাজে মুল নেতৃত্বে তিনি, প্রভাব কাটিয়ে এসব করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে রাজনগর নতুন বাজারের খেয়াঘাট সিঁড়ির নীচ থেকে মিনি ড্রেজার ও বালতি দিয়ে প্রতি রাতে বালু উত্তোলন করে প্রতি গাড়ি ২ হাজার টাকা করে বিক্রি করে থাকেন। গভীর রাতে প্রায় ২থেকে ৩টার সময় ২০ থেকে ৩০ জন লেবার দিয়ে বালু উত্তোলন করেন তিনি। প্রায় দুইটি ট্রাক্টর দিয়ে তা বিক্রি করেন প্রতিদিন কয়েক লক্ষাধিক মানুষের যাতায়াতের মাধ্যম পূর্ব ইসলামপুর ইউনিয়ন তথা কোম্পানীগঞ্জের সর্ববৃহৎ খেয়াঘাটের নিচ থেকে বালু উত্তোলন ও মাটি কাটার কারণে বর্ষাকালে ও বর্তমানে হুমকি সম্মুখীন খেয়াঘাট ও রাজনগর নতুন বাজার,।
উল্লেখ্য-যে ৬.৭.৮.৯. এই ৪টি ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই খেয়াঘাট। এ নিয়ে এলাকাবাসীর চরম ক্ষোভে ফুঁসছে, কিন্তু তার দাপটে কিছু বলার সাহস করতে পারছে না কেউ। নাম প্রকাশ্যে
একজন জানান জসীম উদ্দিন ৭বছর ধরে রাজনগর নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতির দাপট দেখিয়ে বেড়াচ্ছেন।
২নভেম্বর রাত ২টার সময়ে ১০টি স্টিল নৌকা ও ২০ টি বারকির নৌকা মিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেন। বিষয়টির বিস্তারিত জানতে জসীম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কোন বালু উত্তোলন ও মাটি কাটার সাথে জড়িত নই তবে জায়গার মালিকের কাছ থেকে মাটি কিনে বিক্রি করে থাকি। একটি মহল আমাকে হেয়? প্রতিপন্ন করতে আমার পিচু লেগেছে বলে জানান। কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও জরুরি প্রশিক্ষণে ঢাকায়,এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার কে একাধিক বার মোবাইলে ফোন দিয়ে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।