প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তে ১৪ টি ভারতীয় গরু আটক করে বিজিবি
সিলেট এডিশন ডেস্ক
এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপি দিয়ে চোরাইপথে আনা ১৪ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (০৪ নভেম্বর ) ২০২৫ তারিখে ১১:৩০ ঘটিকায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩৪/ এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় বাঁশতলা বিওপি কর্তৃক ১৪ টি ভারতীয় গরু আটক করে বিজিপি, যার আনুমানিক সিজার মূল্য ১০,০৮,০০০/- ( দশ লক্ষ আট হাজাট) টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।