প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপিত
সিলেট এডিশন ডেস্ক
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ২টায় উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,ডুমরা রাম কৃষ্ণ গোসাঁইর আখড়ায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে শ্রীকৃষ্ণের জীবন ও ধর্মীয় আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আখড়া পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন:
• আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক, শাল্লা উপজেলা বিএনপি
• মোহাম্মদ সুহেল আহমদ, অফিসার ইনচার্জ, শাল্লা থানা
• অধ্যাপক তরুণ কান্তি দাশ, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (শাল্লা শাখা)
• বকুল আহমেদ তালুকদার, সাংবাদিক
•
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির উপদেষ্টা সুধাংশু রঞ্জন দাশ, রেবতী চৌধুরী, নিকুঞ্জ তালুকদার ও রবীন্দ্র সরকার। আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বাবুল চন্দ্র দাস এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরীসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবকল্যাণ, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।