প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় পণ্যের বড় চালান জব্দ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় পণ্যের বড় একটি চালান জব্দ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানার সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এয়ারপোর্টের সাহেব বাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন ডিআই পিকআপ সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করলেও পালিয়ে যায় চালক ও তার সহযোগীরা। পরবর্তীতে গাড়ি তল্লাশী করে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ জানায়, এ ঘটনায় পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।