প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
শাল্লায় মাদ্রাসার পক্ষ থেকে নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা
সিলেট এডিশন ডেস্ক
আমীর হোসাইন শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও জননেতা মো. নাছির উদ্দীন চৌধুরীকে শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১ টায় শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. হাজিরুল ইসলাম (আজহার)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলিনী কান্ত দাস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার ও ৮ম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আক্তার। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আউয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাষ্টার, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসার সুপারেনটেন মোঃ সোহেল আহমেদ , শাল্লা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সুহেল আহমদ, মাওঃ নাজমুল ইসলাম জাহিদ, বিদ্যুৎসাহী ও সদস্য মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। এর আগে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে হাওর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় কৃষকদের হাতে সহায়তার কার্ডের টাকা তুলে দেন।
পরে শাল্লা উপজেলার শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শাকিল মিয়া ও জিল্লু মিয়ার পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক আর্থিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামীদ। মাদ্রাসার সুপার অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।