প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ০৫ (পাঁচ) জন জুয়াড়ি গ্রেফতার
সিলেট এডিশন ডেস্ক
ডেক্স রিপোর্ট:: ২৭ অক্টোবর অনুমান বিকাল ০৫:৩০ ঘটিকায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই (নিঃ)/শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট সবজি বাজারে পিছনে প্রকাশ্য স্থানে অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার সময় ০৫ (পাঁচ) জন জুয়াড়ি‘কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরাঃ ১। মোঃ মজিবুর রহমান (৫০), পিতা- মৃত ইয়াছিন আলী, মাতা- ময়না বেগম, সাং-চাপাদাহগ্রাম, থানা-গাইবান্ধা, জেলা-গাইবান্ধা, বর্তমানে-জমিদার কলোনী, শাহী ঈদগাহ, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২। শাহীন আহমদ (২৭), পিতা- আরব আলী, মাতা- আজুফা খাতুন, সাং-শাহপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে- ছড়ারপাড়, দুলালের কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট,৩। আবু বক্কার (২৪), পিতা- ছিদ্দিক মিয়া, মাতা- ফাহিমা বেগম, সাং-শাহপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে- মাছিমপুর, ইকবালের কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। মোস্তাক আহম্মদ (৪০), পিতা- মৃত আব্দুল খালিক, মাতা- মৃত সপতারা বিবি, সাং-বিলপাড়, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-মেন্দীবাগ, জহির আলীর কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৫। মোছাঃ নারগিস আক্তার (৪০), পিতা- আমির আলী, স্বামী- মৃত আলা উদ্দিন, সাং- ঠাকুরের মাঠি, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন- এফআইআর-৪৫৯,তারিখ-২৮/১০/২০২৫ খ্রিঃ, ধারা- এসএমপি এ্যাক্ট এর ৯৫ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।