প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্সন রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কৃষি অফিসার সলেহ আকরাম, মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, প্রাণিসম্পদ কর্মকর্তা কাউসার আহম্মেদ, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল উপজেলা জামায়াতের আমির, ইয়াকুব আলী, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জামায়েত পৌর আমির মোঃ মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী ও সাংবাদিকবৃন্দ। আইনশৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাস ও নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তা ঘাট, স্বাস্থ্য সেবা, ট্রাফিক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।