প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
সিলেটে আজ ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: জরুরি গ্যাস লাইনের মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা এই গ্যাস সংযোগ বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি গ্যাস লাইনের মেরামত কাজের কারণে নির্ধারিত সময় পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত গ্যাস সংযোগ স্বাভাবিক করা হবে। যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- জিন্দাবাজার, তাতিপাড়া, হাওয়াপাড়া এবং আশপাশের এলাকা।
এ বিষয়ে গ্রাহকদের অবহিত করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।