প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন| এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন| সোমবার রাতে মহানগরীর কাজিরবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে| নিহত কিশোরের নাম রিফাত| সে নগরীর মজুমদারী এলাকায় বাসিন্দা| পুলিশ জানায়, ফুটবল ম্যাচ শেষে ফেরার সময় কাজিরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে পূর্বের বিরোধের জেরে কথাকাটাকাটি শুরু হয়| একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়| এসময় প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়| এতে রিফাতসহ পাঁচজন ছুরিকাঘাতে আহত হন|
স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান| সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোর রিফাতকে মৃত ঘোষণা করেন| আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন| এসব তথ্য নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ|
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।