প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
বড়লেখার দক্ষিণবাগ হাতলিয়া এলাকায় সিএনজিও পিক-আপ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
সিলেট এডিশন ডেস্ক
বড়লেখা প্রতিনিধি : এলাকায় অদ্য ২৬ জুলাই ২০২৬ আনুমানিক ১৩৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাস্থ দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিক-আপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী নামে ০১ জনের মর্মান্তিকভাবে আহত হলে স্থানীয়রা তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় গুরুতর আহত আরও ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন— আলী হোসেন (৪০), পিতা- সোয়াব আলী, সাং- কচুগুল, গোয়ালবাড়ী ইউনিয়ন, জুড়ী, মৌলভীবাজার।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।