প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
জৈন্তাপুর মডেল থানার ওসির সঙ্গে আসকের নবনির্বাচিত কমিটির মতবিনিময়
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর জৈন্তাপুর উপজেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আসকের ২০২৬–২০২৭ মেয়াদের জৈন্তাপুর উপজেলা কমিটির অনুমোদিত কপি ওসি মাহবুবুর রহমান মোল্লার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় প্রশাসন ও মানবাধিকার সংগঠনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ওসি মাহবুবুর রহমান মোল্লা মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গঠনমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে আইনসম্মত ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আসকের নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি ভবিষ্যতেও জৈন্তাপুরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।