প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
১১ দলীয় জোটের সমাবেশের কারণে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভার সময় পরিবর্তন
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি: ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ থাকায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সিলেট জেলা আহ্বায়ক কমিটির প্রথম সভার সময় পরিবর্তন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানাযায়, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন (রেজি. নং- এস-১০২৩৮/০৯)-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক সিলেট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদনের পর আজ ২৫ জুলাই শনিবার বিকেল ৩টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের তৃতীয় তলায় দৈনিক সোনালী সিলেট পত্রিকার অফিসে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে একই দিনে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ থাকায় সভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ২৫ জুলাই শনিবারের পরিবর্তে আগামী ২৬ জুলাই রবিবার বিকেল ৪টায় একই স্থানে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় আহ্বায়ক কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে সংগঠনের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম. এ. এইচ. শাহিন।
এক বিজ্ঞপ্তিতে তিনি সভার সময় পরিবর্তনের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানান।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৪ জুলাই ২০২৬।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।