প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
জগন্নাথপুরের শিক্ষার্থী মাহিদুল ইসলামের আইইএলটিএসে ৬.৫ ব্যান্ড স্কোর অর্জন
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামের কৃতি সন্তান মাহিদুল ইসলাম আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা (IELTS)-এ ৬.৫ ব্যান্ড স্কোর অর্জন করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। তার এ সাফল্যে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মাহিদুল ইসলাম উপজেলার সালদিঘা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি প্রকাশিত আইইএলটিএস পরীক্ষার ফলাফলে তিনি লিসেনিংয়ে ৬.৫, রিডিংয়ে ৬.০, রাইটিংয়ে ৭.০ এবং স্পিকিংয়ে ৬.৫ ব্যান্ড স্কোর অর্জন করেন। এতে তার সর্বমোট (Overall) ব্যান্ড স্কোর ৬.৫।
বিশেষ করে রাইটিং মডিউলে ৭.০ ব্যান্ড অর্জন তার ইংরেজি ভাষায় দক্ষতার পরিচয় বহন করে।
মাহিদুল ইসলামের এই সাফল্যে তার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও তিনি উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই।
মাহিদুল ইসলাম বলেন, "এই অর্জনের পেছনে আমার বাবা-মা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান রয়েছে। সবার দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতেও আরও ভালো করার চেষ্টা করব।"
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।