প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
সরকারি জমি দখলে সাবেক মেম্বার আনুসহ-বাবলু-শামীম চক্রের বিরুদ্ধে অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের খাদিম চা বাগান এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক মেম্বার আনোয়ার হোসেন আনু ওরফে ফর্সা মেম্বারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার সন্ত্রাসী ছেলে বাবলু, সাবেক খাদিম চা বাগানের ম্যানেজার শামীম কুরেশি এবং সহযোগী চৌকিদার ছাত্তারসহ একাধিক সাবেক জনপ্রতিনিধি মিলে চা বাগানের সরকারি খাস জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে এই চক্র সরকারিভাবে চিহ্নিত জমিতে বেআইনিভাবে সাইনবোর্ড সাটিয়ে নিজেদের মালিকানা দাবি করে। এতে বাগান কর্তৃপক্ষহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই এই প্রভাবশালী চক্র স্ট্যাম্পের মাধ্যমে চা বাগানের বিপুল পরিমাণ জমি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তারপরও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে, যেন সরকারি সম্পত্তি রক্ষা পায় এবং দখলদারদের আইনের আওতায় আনা হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।