প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
আজ সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব বুঝে নিচ্ছেন
সিলেট এডিশন ডেস্ক
নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ সোমবার (১৩ জুলাই) সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। সিলেটের প্রতিবেশী জেলা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সন্তান আব্দুল্লাহ আল মামুন এই পদে যোগ দেওয়ায় স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সুযোগ্য সন্তান।
উল্লেখ্য, গত ১৮ দিনে ৪ বার পরিবর্তনসহ ডিসি নিয়োগের ক্ষেত্রে নানা আলোচনার জন্ম দিয়েছে সিলেট। সবশেষ গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেয়। সিলেট ও সুনামগঞ্জের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, হাওরবেষ্টিত সুনামগঞ্জের এই কৃতি সন্তান এখন সিলেটের প্রশাসনিক কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা তার নতুন কর্মজীবনের সাফল্য কামনা করি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।