প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
খাদিম চা বাগান ও বরজান চা বাগান এলাকায় প্রকাশ্যে গাঁজা ব্যবসার অভিযোগ উঠেছে চা শ্রমিকের বিরুদ্ধে, প্রশাসন নীরব স্থানীয়দের ক্ষোভ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের খাদিম ও বরজান চা বাগানের মাজ লাইন বস্তি এলাকায় প্রকাশ্যে চলছে গাঁজা কেনাবেচা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মোহন উপজাতি কুলি ও কবির চাষা গংরা দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা গাঁজা বিক্রির সঙ্গে জড়িত।
বস্তি এলাকার ভেতরে ও আশপাশের গ্রামগুলোতে প্রতিদিন কেজি কেজি গাঁজা সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বৃত্তত্তর খাদিম এলাকা পর্যন্ত এই মাদক ব্যবসার বিস্তার ঘটেছে। এতে যুবসমাজ নেশার ফাঁদে জড়িয়ে পড়ছে এবং এলাকায় বাড়ছে সামাজিক অস্থিরতা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চা শ্রমিক জানান, “আমাদের বস্তির ভেতরে প্রতিদিন গাঁজা বিক্রি হয়। কিছু প্রভাবশালী মানুষ তাদের সহযোগিতা করছে বলেই কেউ মুখ খুলছে না।” মোহনের বিরুদ্ধে৩ টি মামলা রয়েছে। সে জেল থেকে জামিনে বের হয়ে আবারও রমরমা গাজা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন, যাতে এই মাদক ব্যবসার শেকড় উপড়ে ফেলা যায় এবং এলাকা মাদকমুক্ত হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।