প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
কোম্পানীগঞ্জে মাদককারবারীদের হামলায় মহিলা সহ আহত ৪
সিলেট এডিশন ডেস্ক
স্টাফ রিপোর্টার:: কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ আদর্শগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে "আফরিন এন্ড আরিন মিনি স্টোন ক্রাশারে" গত ৭-৭-২০২৬ইং তারিখে সকাল অনুমানিক ১০:৩০ মিনিটের সময় মারামারি সংঘটিত হয়। এতে মহিলা সহ ৪ জন আহত হন। জানাযায় ৪-৭-২০২৬ইং তারিখে মিল মালিক ফাতেমা বেগম (৪৫) তার বোনকে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। ভুক্তভোগী ফাতেমা বেগম জানান,এই সুযোগে ৫ তারিখ রাত্রে তাহার মিলে নিরাপত্তার জন্য থাকা সিসি ক্যামেরা কেবা কাহারা চুরি করে নিয়ে যায়।অভিযুক্ত ইমন মিয়া ও সিরাজুল ইসলামের নেতৃত্বে সংগঠিত হয়ে এই চক্রের সদস্যরা সাধারণ মিল শ্রমিকদের ওপর হামলা চালায়। আদর্শ গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মারুফ মিয়া (২৮) মামুন মিয়া (২৫) সাইফুল মিয়ার ছেলে ইয়াসিন(২২) ইমন মিয়া (২১) মৃত তারা মিয়ার ছেলে মিলাদ মিয়া(২২) সিরাজুল ইসলাম (২০) আদর্শ গ্রামের অজ্ঞাত আরও ৪/৫ জন। সরেজমিনে গিয়ে জানা যায়,ফাতেমা বেগমের বড় ছেলে তোফাজ্জল হোসেন রাজু মাদক বিরোধী কর্মসূচিতে ভূমিকা রাখায় মাদক করবারিদের শত্রুতে পরিণত হন এর সুত্র ধরে এই ঘটনা ঘটে।ফাতেমা বেগম আরও অভিযোগ করেন তাহার অফিস থেকে নগদ ৩৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার মালামাল যন্ত্রাংশ লুটপাট করে সংবদ্ধ চক্র। প্রায় ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হন তিনি। মিনি স্টোন ক্রাশারে মারধরের শিকার শ্রমিকেরা হলেন দক্ষিণ কলাবাড়ী গ্রামের মিজান আহমেদ (১৮) জুবায়ের (১৯) গুরুতর জখমী স্হানীয় কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন পরে তার ডান হাতের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ঘটনার দিন বিকালে ফাতেমা বেগম,বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।