প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ ৬ জুলাই ২০২৬ (সোমবার) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কামরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ্আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাল্লা, সুনামগঞ্জ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেন।
এই অনুষ্ঠান বক্তব্য রাখেন: বিএনপির উপজেলা আহবায়ক, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক চেয়ারম্যান, জাকির হোসেন যুবদল আহ্বায়ক এম এ রাজ্জাক, আতাউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা, আব্দুল করিম মাস্টর,, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার,ও ক্যালন রানী দাস
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা পল্লী অঞ্চলের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিআরডিবি-এর ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক, বিআরডিবির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।