উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ড্রাইভার হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলী এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। অভিযানে আটক করা হয় চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. জুয়েল মিয়া (২৫)কে। তিনি আহাদ মিয়ার ছেলে।
ডিবি জানায়, অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।