প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
চা বাগান টিলাবাবু দেশীয় ধারালো অস্ত্র দা'র কোপে মাথায় ও হাতে গুরুত্বর জখম
সিলেট এডিশন ডেস্ক
স্মরন সিং,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ফিনলে টি কোম্পানী অধিন্যস্থ জাগছড়া চা বাগানে স্টাফ টিলাবাবু বীরবল প্রজাপতি'র উপর বাসা-বাড়ির সীমানা প্রাচীর অভ্যন্তরে একদল র্দূবৃত্তরা অর্তকিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দা'র কোপে হামলা চালিয়ে মাথায় ও হাতে গুরুত্বরভাবে জখম করেছে। র্দূবৃত্তয়ানরা অর্তকিত হামলা চালানোর খবর চা-বাগানবাসী জানতে পেরে চাবাগানবাসী দলবেঁধে টিলাবাবু বীরবল প্রজাপতির বাসায় এসে তাকে উদ্ধার করে কোম্পানির গাড়িবহরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণে প্রেরণ করেন।
টিলাবাবু বীরবল প্রজাপতির সহধর্মিণী কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আমার স্বামী প্রতিদিনের মত বাড়ির গেটে আসলে মটরসাইকেল এর হরণ বাজালে মেয়ে দৌড়ে চাবি নিয়ে গেট খুলে প্রবেশকালে আমার স্বামীর উপর দেশীয় ধারালো দা দিয়ে প্রথমে মাথায় ও পরে আটকে হাতে কোপ দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তারপর এলাকাবাসীর তৎপরতায় ও বাগান সাহেবের গাড়ি করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। তিনি আরও বলেন বর্তমানে মৌলভীবাজার পলি ক্লিনিক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন চলতেছে।
টিলাবাবু বীরবল প্রজাপতির সহধর্মিণী বলেন আমার স্বামীর উপর যারা এরকম সন্ত্রাসী কার্যক্রমে গুরুত্বরভাবে আহত করেছে আমি আইনগতভাবে দৃষ্টান্তমূলক বিচারে শাস্তি দাবী করছি। পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে মোট চার সন্তানের জনক বীরবল প্রজাপতি। এ ঘটনাটি ৩০শে জুন রাত্র সাড়ে ৯ঘটিকার সময় টিলাবাবু বীরবল প্রজাতি নিজ বাসায় হামলার স্বীকার হয়েছে। স্থানীয় ভাষ্যমতে জানা যায়, গতকাল চা বাগানে সাপ্তাহিক পেমেন্ট প্রদানের পর মটরসাইকেলযোগে বাড়িতে পৌঁছার পরও র্দূবৃত্তরা হামলা চালিয়েছে।
কালিঘাট ইউনিয়ন অর্ন্তগত জাগছড়া চা বাগান স্থানীয় ইউপি সদস্য মিঠুন সিং বলেন গতকাল চা বাগানে পেমেন্ট প্রদান করে মটরসাইকেলযোগে বাড়িতে পৌঁছার পর সীমানা প্রাচীর ভেদ করে র্দূবৃত্তায়নরা পিছন থেকে অর্তকিতভাবে মাথায় আঘাতে গুরুত্বরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে বলে জানতে পারেন।
জাগছড়া চা বাগানে ব্যবস্থাপক হাসান মাহমুদ নিকট উক্ত বিষয় জানতে চাইলে তিনি বলেন আমার উর্ধ্বতন ব্যবস্থাপক শাহ আলম স্যার রয়েছেন উনি এবিষয়ে কথা বলবেন। মুঠোফোন নাম্বারে কথা বলতে চাইলে ব্যবস্থাপক হাসান মাহমুদ বলেন এখন গুরুত্বপূর্ণ মিটিং এ আছেন সন্ধ্যার পরে কল দিয়ে জানাব, কিন্তু সন্ধ্যার পর মুঠোফোন কল দিলে আর রিসিভ করেন নি। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা ঘটিয়েছে? এবিষয়ে আমাদের পুলিশের টিম তদন্তাধীন রয়েছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।