প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশ-ইন ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা
সিলেট এডিশন ডেস্ক
স্মরন সিং,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সীমান্তবর্তী সংলগ্ন এলাকায় অনুপ্রবেশ ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন প্রতিরোধে রোজ শনিবার ২৮ জুন বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখাঁন ইউনিয়ন জুলেখানগর চানবাগানের নাট্য মন্দিরে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
পুশ-ইন প্রতিরোধ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। উপজেলার ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জুলেখানগর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমজাদ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জুলেখানগর চা বাগানের ব্যবস্থাপক মো. শাহজাহান, সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো. শাহজাহান, বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাগানবাসীসহ প্রমূখ।
পুশ-ইন প্রতিরোধ সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পুশ-ইন এবং মাদকের অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সবাইকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।