প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
মাদক আস্তানায় পুলিশের হানা, ২ জন গ্রেফতার
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর বন্দরবাজার কাষ্টঘর সুইপার কলোনিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর কোতোয়ালী থানার কাষ্টঘর এলাকার শহীদ মিয়ার ছেলে নুরুল ইসলাম উরফে নজরুল ইসলাম (৪৫) ও কাষ্টঘর এলাকার পেটলা লাল উরফে বেটলার ছেলে তপু লাল (২৫)। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪১, তারিখ: ২৮/০৬/২০২৬ খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।