প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জার্মান সমর্থক আটক
সিলেট এডিশন ডেস্ক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) নামে জার্মানি ফুটবল দলের এক সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চানপুর গ্রামে ওই বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে আকরাম আলী। ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ তোলার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানা-পুলিশ। অভিযুক্ত আকরাম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের মৃত ইরশাদ মিয়ার ছেলে। সে নিজেকে জার্মানি ফুটবল দলের একজন অন্ধ ভক্ত ও সমর্থক হিসেবে পরিচয় দিত।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।