প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সিলেট এডিশন ডেস্ক
সম্প্রতি স্যোসাল মিডিয়ায় প্রকাশিত "বিএনপি নেতার অনৈতিক অর্থ লেনদেন” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা এম এ রহিম।
প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল গ্রামকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও এসব কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, আমার মরহুম পিতা মোহাম্মদ আলী কালিশিরি ওয়ার্ড বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমৃত্যু তিনি বিএনপির রাজনীতি করে গেছেন। মরহুম মোহাম্মদ আলীর সন্তান হিসাবে আমিও ছাত্রজীবন থেকেই এ দলের সাথে সম্পৃক্ত। নতুন কেও নই বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবাদে এম এ রহিম দাবি করেন, চুনারুঘাট উপজেলার কালিশিরি টু আমতলি রাস্তা হতে আবুল খায়ের মিয়ার বাড়ি পর্যন্ত ৩৭০ ফুট ইটসলিং কাজে ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। যার ঠিকাদার ছিলেন উপজেলার মিরাশী ইউনিয়নের রিপন মিয়া। এই কাজের মধ্যে আমার কোনো দাপ্তরিক সংশ্লিষ্টতাও নেই।
তিনি আরও অভিযোগ করেন, ভিডিও প্রতিবেদনে উল্লেখিত আবুল কাশেম নিজের বাড়ির রাস্তার কাজ চেয়ে ব্যর্থ হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার বিরুদ্ধে বিভ্রান্তমূলক মিথ্যা তথ্য প্রচার করেছেন বলে দাবি করেন।
এদিকে দলিয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীরা আবুল কাশেম ও সাইফুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি নেতার অর্থ লেনদেন কথা উল্লেখ করার কোনো ভিত্তি নেই। একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপবাদ রটিয়েছে। রাস্তার কাজে কোনো প্রকার অনৈতিক লেনদেন হয়নি বলে তারা দাবি করেন। এ বিষয়ে এম এ রহিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।