প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
র্যাব আটকালো ৯ গাড়ি, জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সিলেটে শব্দ দূষন বিধিমালা ও পরিবেশ আইনে ৯টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে যানবাহনগুলোকে জরিমানা করা হয়। র্যাব জানায়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শাহপরাণ ব্রিজের উত্তরপ্রান্তে মুরাদপুর চত্বরে অভিযান চালিয়ে ট্রাক ও পিকআপে হাইড্রোলিক হর্ন ব্যবহার, অবৈধভাবে ত্রিপল ব্যবহার না করে বালু বহনের দায়ে ৯টি যানবাহনের চালককে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।