প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সভাপতি বাউল তাসকির আলী হাসপাতালে, দেশবাসীর কাছে দোয়া কামনা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সভাপতি ও প্রবীণ বাউল শিল্পী বাউল তাসকির আলী (৭২) অসুস্থ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল প্রায় ২টার দিকে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাউল তাসকির আলী সুনামগঞ্জ সদর উপজেলার হাসাননগর পশ্চিম সুলতানপুর এলাকার একজন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে তিনি বাউল গান ও লোকসংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বাউল দর্শন ও মানবতার বাণী ছড়িয়ে আসছেন। তাঁর সুর, সাধনা ও সাংস্কৃতিক অবদান সুনামগঞ্জের লোকজ ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
তার অসুস্থতার খবরে বাউল অঙ্গন, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবার ও স্বজনরা তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
মানুষের কল্যাণ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এই প্রবীণ বাউল শিল্পীর আশু সুস্থতা কামনা করেছেন তার সহশিল্পী, ভক্ত ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। সবাই যেন তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করেন—এমন আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।