উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সাহসী অভিযাত্রা’ শীর্ষক ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নবী হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস আশা।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার ডিস্টিভিউটর এজেন্ট এন্ড পেট্রল পাম্প অনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঢাকার মহাসচীব জুবায়ের আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যান্কলরী অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমদ, বাংলাদেশ ট্যান্কলরী শ্রমিক ফেডারেশন ঢাকার সভাপতি হাজী শাহজাহান ভূঁইয়া, বাংলাদেশ ট্যান্কলরী শ্রমিক ফেডারেশন ঢাকার রেজাউল করিম রেজা, ব্রাম্মনবাড়ীয়া ট্টাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন মোল্লা , সিলেট ট্টাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনে তা সমাধানের আশ্বাস প্রধান করেন।
আলোচনা সভায় শ্রমিকদের অন্যতম প্রধান দাবি হিসেবে একটি স্থায়ী গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। নেতৃবৃন্দ বলেন, স্থায়ী পার্কিং ব্যবস্থা না থাকায় ট্যাংকলরি শ্রমিকদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই শ্রমিকদের কর্মপরিবেশ ও দৈনন্দিন ভোগান্তি কমাতে দ্রুত একটি নির্ধারিত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন।
অনুষ্ঠানে সংগঠনের ২৫ বছরের পথচলা, শ্রমিকদের অধিকার, ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে শিল্পীরা গান পরিবেশন করেন।