উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ নং বগুলাবাজার ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২), ২০২৬-২০২৭’ উপলক্ষে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের সমন্বয়ে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ইভেন্টের দল গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের একটি স্কুল অ্যান্ড কলেজ, একটি দাখিল মাদরাসা ও নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) বগুলাবাজার ইউনিয়ন কমিটির সভাপতি মোহাম্মদ মিলন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক মোঃ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাফর আলী খান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মনিরুল আলম, ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ বুলবুল মিয়া, বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সদস্য মোঃ আবদুর রাজ্জাক, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ হাসান অনিক এবং যুগ্ম আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পেশকার গাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোঃ মফিজুল ইসলাম, বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ হাবিবা ইয়াসমিন, পেশকার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, বালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আলমখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরুজ আহাম্মদ, গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাইন উদ্দিন, কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা, ইদুকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাশিদা আক্তার এবং ভাঙাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
এ সময় বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, প্রতিভা বিকাশ এবং ক্রীড়ামুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগকে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।