প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
কমলগঞ্জে র্দূবৃত্তায়ন কর্তৃক পান ও লেবু গাছ কর্তন,বাজারজাতকরণে বাধা, হুমকি-ধামকি প্রতিবাদে মানববন্ধন
সিলেট এডিশন ডেস্ক
স্মরন সিং,মৌলভীবাজার:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান ও ডবলছড়া চা বাগান এলাকায় র্দূবৃত্তের দ্বারা কৃষি পণ্য লুট এবং পান গাছ কর্তন, কম দামে পণ্য বিক্রি ও বাজারজাতকরণে বাঁধা, হুমকি- ধামকি, ভয়ভীতি প্রদর্শন করার প্রতিবাদে ১০ জুন সকাল ১১ ঘটিকায় উপজেলা চৌমুহনীতে মানববন্ধন করেছেন ভূক্তভোগীসহ স্থানীয় চা শ্রমিক,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বিগত সরকারের স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতিপালিত চিহ্নিত সন্ত্রাসী, র্দূবৃত্ত গোষ্ঠী, বর্তমানে পূর্ণ উদ্যমে সন্ত্রাসী কার্যক্রম, জায়গা জবরদখল, লুটপাতের পায়তারায় সক্রিয় রয়েছে অভিযোগ করেন। এখন কাদের ছত্রছায়ার প্রভাবে এরকম র্দূবৃত্তায়ন কার্যকলাপে যোগানদাতা মূলহোতাদের খতিয়ে দেখার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিকট আবেদন প্রতিলিপি ও তদন্তপূর্বক আইনগত ব্যবস্থায় জোরদাবী জানান।
স্থানীয় চা শ্রমিক ও চাশ্রমিক প্রতিনিধি সূত্রে জানা যায়, চা বাগানে হাজার হাজার পরিবার সদস্য রয়েছে। কিন্তু চা বাগানে চা শ্রমিক হিসেবে কর্মরত রয়েছে কয়েকশত লোক মাত্র। বাকি যে পরিবার সদস্য রয়েছেন তারা চা বাগানের বাহিরে নানান পেশার সাথে কর্মরত ও কিছু সংখ্যক পরিবারের সদস্য চা বাগানের পতিত জমি ও বাড়ির চারপাশে পতিত জায়গায় পানগাছ ও লেবু চাষ করে পরিবারের জীবনজীবিকা, ভরণপোষণ ও সন্তানের পড়ালেখার খরচ চালিয়ে থাকেন। আরও জানা যায় চা শ্রমিক পরিবার সদস্যরা পান ও লেবু চাষে পণ্যের প্রকৃত দাম না পাওয়ায় হতাশ ফলে তারা নিজেরাই বাজার জাতকরণে উদ্দোগে, স্থানীয় সন্ত্রাসী র্দূবৃত্তায়নরা বাধা প্রদান,হুমকি-ধামকি, ভয়ভীতির প্রতিবাদ করিলে এক পর্যায়ে চা শ্রমিক পরিবার সদস্যের পান গাছ ও লেবু গাছ কর্তন করে ফেলে।
বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসল ও কৃষি সম্পদের ওপর হামলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয় এটি এলাকার কৃষি অর্থনীতির ওপরও আঘাত করা। কৃষি পণ্য লুট ও পান গাছ কর্তন, কম দামে পণ্য বিক্রি ও বাজারজাতকরণে বাঁধা, হুমকি- ধামকি, ভয়ভীতি প্রদর্শন করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট সভাপতি পরিমল সিং বাড়াইক, প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী,ইউপি সদস্য পারতালি রাজভর, গোপাল গোয়ালা, জনক লাল দেশোয়ারা, লছমি রাণী রাজভর, চা শ্রমিক ও দলিত জনগোষ্ঠীর নেতা সুনীল মৃধা,বাংলাদেশ নারী চা শ্রমিক ফোরাম নেত্রী গীতা রাণী কানু, চা শ্রমিক নেতা সীতারাম বীন, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, মানববন্ধনে সর্বস্তরের চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।