প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ!
সিলেট এডিশন ডেস্ক
শাল্লা(সুনামগঞ্জ) থেকে মোঃ ফারুক::সুনামগঞ্জ শাল্লায় শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহতের জের ধরে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। ফয়জল্লাপুর গ্রামে ৩টি প্রবাসীর বাড়িসহ অন্তত ৬টি বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সবকিছু হারিয়ে এক প্রবাসী মায়ের কান্নার আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গেল শুক্রবার রাতে শাল্লার ফয়জল্লাপুর গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছিলেন, ছাদির হোসেন নামে এক যুবক।
অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে গ্রামের ৩টি প্রবাসীর বাড়িসহ ৬টি ঘরে মধ্যযুগীয় তাণ্ডব চালায়। কাদের, নাদির, মালেক ও আব্দুল্লাহসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। এমনকি একটি চুরি হওয়া মোবাইল আব্দুল্লাহ নিয়েছে বলেও প্রমাণ পাওয়ার দাবি তাদের।
সব হারিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
শাল্লা থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, এরকম কোন অভিযোগ আসেনি এই ১ম শুনছেন, তবে তিনি বলেন যারা হত্যা করেছে তারা নিজেরাই বাড়ীর জিনিসপত্র নিয়েগেছে। এয়খন ভূক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।