প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
দোয়ারাবাজারে কৃষক ও কৃষাণীদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত,
এম ডি ফারুক মিয়া , দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষি খাতের উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির রূপান্তর, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ নাজমুল কবির। তিনি বলেন, দেশের কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম। তিনি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, বাজারসংযোগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রকল্পের ভূমিকা তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান এরশাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা ও অংশীজনরা অংশ নেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে কৃষি খাতে বিশেষ অবদান রাখা কৃষক ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।